[email protected] শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত আরও ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলার সোনাপাতি বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

 

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

 

নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

 

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর