কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী হাইস্কুল মাঠে গুণবতী স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান ও শিল্পপতি মফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার, গুণবতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাফিজ উদ্দিন এবং ক্রীড়ানুরাগী আহসান উল্লাহ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফরহাদ ফরায়জী, গুণবতী ইউনিয়ন জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি ইলিয়াস রুবেল, জামায়াত নেতা আব্দুল কুদ্দুছসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।
টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টাইব্রেকারে জয় পেয়ে মোঘরা ফ্রেন্ডস সোসাইটি ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসআর