ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান।
এছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নূর-এ শাহাদাৎ স্বজন, সহসভাপতি মো. ফারুক হোসেন, আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী, আশরাফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম শরিফ, সহসাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক মো. লুৎফর রহমান ও মো. আতাউর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সল আমীনও উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৈয়দ মমিনুল হক, মো. মাজেদ জাহাঙ্গীর, মো. মনোয়ার হোসেন, আবু ইয়াছিন মো. মাসুদ রানা, মো. আনিছুর রহমান, মো. মেহেদী হাসান, মো. আহমেদুর রহমান, মো. রাশেদ ইকবাল, মো. সাকেরউল্লাহ, মো. মিজানুর রহমান, দেবজ্যোতি গুহ ঠাকুরতা, মো. কায়েস, মো. আরাফাত আলী, মুহাঃ মহেবুল্লাহ আবু নুর চৌধুরী, মো. নুরে আলম সিদ্দিকী, আঞ্জুমান আরা পারভীন ও আজিজা আখতার জাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, প্রতিভাবান নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা ঠাকুরগাঁওয়ের ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসআর