কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল ও সেক্রেটারি মো. জামাল হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, সাংবাদিক আবু বকর সুজন, বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম আজম, আমান উল্লাহ, মইনুল হোসেন ও সাইফুল আমিনসহ অভিভাবক জাফর আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখকের বই ও ফুটবল তুলে দেন ইউএনও শাহাদাত হোসেন।
সততা, ন্যায়নীতি ও মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।
এসআর