নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দানামিয়ার বাজারে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস—(বিজ)-এর নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দানামিয়ার বাজারের নাহার মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (বিজ)-এর সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিব উল্যাহ ভূঁইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মিলন, সোনাইমুড়ী সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার আমান উল্যাহ, (বিজ) নোয়াখালী জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সৈয়দ আরিফ হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের দানামিয়ার বাজার শাখার ম্যানেজার মো. আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (বিজ) নোয়াখালী জোনাল ম্যানেজার আতাহারুল ইসলাম।
বক্তারা বলেন, গ্রামের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্রঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন শাখা চালুর ফলে দানামিয়ার বাজারসহ আশপাশের এলাকার মানুষ আরও সহজে (বিজ)-এর বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন শাখার মাধ্যমে স্থানীয় পর্যায়ে (বিজ)-এর কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্নআয়ের মানুষের আর্থিক কার্যক্রমে সহায়তা দেওয়ার পরিধিও বাড়বে।
এসআর