[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ১,৭৬৯, মৃত্যু ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনেই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬৯ জনে পৌঁছেছে।

এ সময়ে ডেঙ্গুতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক মাসে আক্রান্তের হিসাবে সেপ্টেম্বরেই সর্বোচ্চ সংখ্যা দেখা গেছে।

 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, মোট আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৮১১ জন, বিভিন্ন উপজেলায় ৭৯৬ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ১৫২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর তথ্য দেয়নি সিভিল সার্জন কার্যালয়।

 

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১ জন, চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৮ জন এবং চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চারজন ভর্তি আছেন।

 

এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং নগরীর বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

 

এদিকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর