[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: ঘটনার দিন তুহিনের চলাফেরা সম্পর্কে যা জানালেন মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ছবি

অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। নিহত অপ্রতিমের মায়ের আইফোন অভিযুক্ত তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

তুহিনের মায়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কয়েক দফা বাড়ির বাইরে যাতায়াত করেছিলেন তার ছেলে।

 

তুহিনের মা জানান, সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য তুহিনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি কালো শপিং ব্যাগে রাখা আইফোনটি উদ্ধার করা হয়।

 

ঘটনার দিনের বিষয়ে তিনি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে খাবার খেয়ে তুহিন বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলে তিনি আবার বাসায় ফেরেন। সন্ধ্যার কিছুক্ষণ পর পুনরায় বাড়ি থেকে বের হন এবং রাত আনুমানিক ৯টার দিকে ফিরে আসেন। পরে রাতে ঘুমিয়ে পড়েন বলে জানান তার মা।

 

এদিকে পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মোবাইল ফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

 

তদন্তসংশ্লিষ্টরা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করা হচ্ছে। এসব তথ্য যাচাই করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

 

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শকও জানিয়েছেন, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্য যাচাই এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে অন্যান্য আলামত মিলিয়ে ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর