[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

চৌদ্দগ্রামে রণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা

 শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

সঙ্গীত পরিচালক ইউসুফ মজুমদার ও সাংবাদিক শাহিন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের হোসেন এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উৎসবে আয়োজিত রণসংগীত প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অর্জন করে গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ফেলনা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে লুদিয়ারা জহির আহমেদ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা ও আলোচনার পাশাপাশি উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা চমৎকার নৃত্য পরিবেশন করেন।

এসআর

সম্পর্কিত খবর