[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

বয়োবৃদ্ধরা পরিবারের জন্য কোনো বোঝা নন; বরং তারা পরিবারের অভিজ্ঞতা ও আশ্রয়ের প্রতীক এমন মন্তব্য করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাধনগর রেলস্টেশন থেকে গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী এক ব্যক্তিকে উদ্ধারের পর তিনি এ কথা বলেন।

ইউএনও শাম্মী আক্তার বলেন, শেষ বয়সে একটু আশ্রয় ও নিরাপত্তার প্রত্যাশায় অনেক বাবা-মা জীবনের পুরোটা সময় সন্তানদের ভবিষ্যৎ গড়তে পরিশ্রম করেন।

অথচ বয়সের ভারে যখন তারা অসহায় হয়ে পড়েন, তখন তাদের অবহেলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাধনগর রেলস্টেশন থেকে উদ্ধার করা ওই ব্যক্তির নাম মইদুল দেওয়ান (৫৯)।

তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর