[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

রাজবাড়ীতে নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, প্লাবনের খবর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি

উজান থেকে আসা ধেয়ে আসা ঢলে রাজবাড়ীর পদ্মা, গড়াই ও হড়াই নদীসহ সব নদ-নদীর পানি

 টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে টানা বাড়ছে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হলেও জেলার কোথাও এখনও পানিবন্দি বা এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটেনি। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার প্রভাবেই প্রধানত পানি বেড়ে চলেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

​পাউবোর তথ্য অনুযায়ী, নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার খুব কাছে অবস্থান করছে:

  • কামারখালী ব্রিজ পয়েন্ট (গড়াই নদী): পানি প্রবাহিত হচ্ছে ৭.৫৫ মিটারে, যা বিপৎসীমার (৭.৭৫ মিটার) মাত্র ২০ সেন্টিমিটার নিচে।
  • পাংশার সেনগ্রাম পয়েন্ট (পদ্মা নদী): পানি ১০.১৭ মিটারে অবস্থান করছে, যা বিপৎসীমার (১০.৫২ মিটার) ৩৫ সেন্টিমিটার নিচে।
  • দৌলতদিয়া পয়েন্ট (পদ্মা নদী): পানি প্রবাহিত হচ্ছে ৭.৬৯ মিটারে, যা বিপৎসীমার (৮.২০ মিটার) ৫১ সেন্টিমিটার নিচে।
  • মহেন্দ্রপুর পয়েন্ট (পদ্মা ও গড়াই নদী): পানি ৮.৬৮ মিটারে অবস্থান করছে, যা বিপৎসীমার (১০.৫০ মিটার) ১.৮২ মিটার নিচে।

​পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তাজমিনুর রহমান জানিয়েছেন, সার্বিক নদ-নদীর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তিনি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর