[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দালালের খপ্পরে পড়ে সৌদিতে নিঃস্ব ১২ প্রবাসী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রামের হানিফ নামের এক দালালের বিরুদ্ধে বিদেশ

 পাঠানোর নামে বড় ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ১০ মাস আগে সৌদি আরবে পাঠানোর জন্য তিনি ১২ জন প্রবাসীর কাছ থেকে ভিসাভেদে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেন। ভুক্তভোগীদের দাবি, কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসার কথা বলে সম্পূর্ণ বিপরীত ও ভুয়া আশ্বাস দেওয়া হয়েছিল। উপরন্তু দুই বছরের আকামা করে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তিনি কোনো আকামাও করেননি এবং কাজেরও বন্দোবস্ত করেননি। ফলে প্রবাসীরা বর্তমানে আইনি ঝুঁকিতে থেকে আত্মগোপন অবস্থায় অনিশ্চিত জীবনযাপন করছেন।

​ভুক্তভোগী প্রবাসীদের একজন মোহাম্মদ আনোয়ার এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে জানান, ঋণ করে আনা সাড়ে ৫ লাখ টাকা তুলে দিয়ে আজ প্রবাসে তাদের করুণ জীবন কাটাতে হচ্ছে। আকামা ও কাজ না থাকায় তারা দেশে পরিবারকে টাকা পাঠাতে পারছেন না, যার কারণে পাওনাদারদের ভয়ে দেশে স্বজনদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত হানিফের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধের নজির রয়েছে, যা তৎকালীন পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায় অর্থ জরিমানা দিয়ে নিষ্পত্তি করা হয়েছিল। ভূক্তভোগী পরিবারগুলো এই চরম সংকট থেকে উত্তরণে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছে।

এসআর

সম্পর্কিত খবর