[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে বিস্কুটের লোভে শিশুকে নির্যাতন: বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে

 নিয়ে ধর্ষণের অভিযোগে ইমারত আলী (৫৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাহার কাছনা (সিগারেট কোম্পানি সংলগ্ন) এলাকায় এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সন্ধ্যার দিকে পাশের বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে অভিযুক্ত ইমারত আলী তাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে কাছের একটি বাঁশঝাড়ে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে নির্যাতন চালান। ঘটনা শেষে দুজনকে একসাথে বাঁশঝাড় থেকে বের হতে দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। পরে বিষয়টি শিশুটির পরিবারকে জানানো হলে, মায়ের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি বিস্তারিত প্রকাশ করে।

​বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং থানায় খবর পাঠায়। পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারাগাছ থানার ওসি জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর