[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

বোদা নগরকুমারী হাটে অতিরিক্ত হাসিল আদায়: ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫১ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী নগরকুমারী পশুর হাটে নির্ধারিত ফি-র চেয়ে

 অতিরিক্ত টাকা আদায়ের দায়ে এক ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


​আদালত সূত্র জানায়, নির্ধারিত ফি অনুযায়ী গরুপ্রতি ৪০০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও ইজারাদারের লোকজন ৫০০ টাকা আদায় করছিল এবং ছাগলপ্রতি ১৫০ টাকার স্থলে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত নিচ্ছিল। পাশাপাশি আদায়কৃত রশিদে টাকার কোনো পরিমাণ উল্লেখ করা হচ্ছিল না। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। খামারি ও ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং সারের মতো পশুর বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।


​বোদায় অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
​পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মাহমুদুল হাসান (২৮) নামে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের পর উপজেলার ঝলইশালশিরি কালিয়াগঞ্জ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।


​অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত জানায়, সার বিক্রির লাইসেন্স ছাড়া নিজ গুদামে অবৈধ সার মজুদ করে তা বেশি দামে বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে এই জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা ও বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত চলবে।

এসআর

সম্পর্কিত খবর