[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের শিলাস্থান গ্রামে ইমরান হোসেন (২৬)

 নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিলাস্থান কাজী বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার স্ত্রী এবং দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, তিনি মাদকাসক্ত ছিলেন।

​পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলার পর রাতের কোনো এক সময় তিনি বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন। বুধবার সকালে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।

​কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এসআর

সম্পর্কিত খবর