[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

মেধাবী ছাত্র অনুপ বালোর চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩:২৬ পিএম

সংগৃহীত ছবি

মেধাবী ছাত্র অনুপ বালোর চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল রবিবার (১৩ সেপ্টেম্বর)।

২০২২ সালের এই দিনে মাত্র ১৮ বছর বয়সে মৃত্যুবরণ করে সে। তার অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

অনুপের মৃত্যুর প্রায় দেড় মাস পর, ২০২২ সালের ৬ নভেম্বর তার এইচএসসি (বিজ্ঞান) চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

তবে পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মা-বাবা, স্বজন ও প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে চলে যায় সে।

চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শাজাহানপুর মন্দিরে অনুপের আত্মার শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা কামনা করা হয়েছে।

শৈশব থেকেই পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রাখে অনুপ। পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা লাভ করে।

বিভিন্ন সময়ে মন্ত্রী, সচিবসহ বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ক্রেস্ট, সনদ ও বৃত্তিও গ্রহণ করে সে।

২০০৪ সালের ১৩ মার্চ দক্ষিণ মানিকগঞ্জের বালিরটেক কৃষ্ণপুর গ্রামের বাড়িতে জন্ম নেয় অনুপ বালো।

সে দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য রতন বালোর একমাত্র সন্তান।

মৃত্যুর আগ পর্যন্ত ঢাকার ইমপেরিয়াল কলেজে পড়াশোনা করছিল অনুপ। অকালেই তার জীবনাবসান পরিবার ও স্বজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে আছে।

অনুপ বালোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তার বাবা ও মা।

 

এসআর

সম্পর্কিত খবর