গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তি করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত (২৭) নামের এক যুবককে আটক করেছে গাছা থানা পুলিশ। অভিযুক্ত যুবক স্থানীয় দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার সিকান্দার আলীর ছেলে এবং 'ইনকিলাব মঞ্চ'-এর গাছা শাখার সদস্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাঁকে আটক করে। বিষয়টি নিয়ে পুলিশ জানায়, ভিডিওটি নজরে আসার পরই আইনগত ব্যবস্থা হিসেবে তাকে আটক করা হয়।
আটকের পর গাছা থানার সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাঁর মুক্তির দাবি ও তীব্র নিন্দা জানান। একপর্যায়ে থানায় এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়, যা পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর