[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা ও অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ এএম

সংগৃহীত ছবি

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে ১৪ বছর বয়সি এক মাদ্রাসাশিক্ষার্থীকে প্রায় ছয়

 মাস ধরে ভয় দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে তার বাবা মিশুকচালক হালিম মিয়ার (৪০) বিরুদ্ধে। শুধু নির্যাতনই নয়, তিনি মোবাইল ফোনে এসব ঘটনার ভিডিও ধারণ করে রাখতেন বলে জানা গেছে। ভুক্তভোগীর সৎ বোন হালিমের মোবাইল ঘাটতে গিয়ে ভিডিওগুলো দেখতে পেলে বিষয়টি প্রকাশ্যে আসে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটির মা প্রবাসে থাকেন। এই সুযোগে সৎ মা বাইরে গেলে ফাঁকা বাড়িতে হালিম মিয়া মেয়েটির ওপর অত্যাচার চালাতেন। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, কিশোরীর মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর