[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

কচুয়া-কাশিমপুর সিএনজি মালিক সমিতির সভাপতি ফয়সাল, সম্পাদক কামাল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ৮:৫৯ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে ফয়সাল চৌধুরীকে সভাপতি এবং মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে কচুয়ার পলাশপুর সিএনজি স্ট্যান্ডসংলগ্ন মাঠে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার মেম্বারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আবু তাহের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সমিতির সদস্য নজরুল ইসলাম, ফয়সাল চৌধুরী, রুবেল প্রধান, ইমাম হাসান, জহিরুল ইসলাম, মো. শফিউল্লাহ, সোলাইমান, মো. কামাল হোসেন, জসীমউদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্য বক্তব্য দেন।

নতুন কমিটিতে ফয়সাল চৌধুরী সভাপতি, রিপন মিয়া সিনিয়র সহ-সভাপতি, মো. কামাল হোসেন সাধারণ সম্পাদক, আবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইমাম হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সভায় বক্তারা বলেন, কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক ও শ্রমিকদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সমিতিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা।

এসআর

সম্পর্কিত খবর