[email protected] শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিজয়নগরে ভারতে পাচারের চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ৪:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতে অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার করেছে

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা একটি ট্রাক থেকে এসব সার উদ্ধার করেন। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে সাড়ে ৯ টন টিএসপি এবং সাড়ে ১৪ টন ডিএপি সার।

​বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভারতে পাচারের উদ্দেশ্যেই এসব সার ট্রাকে মজুত করা হয়েছিল। উদ্ধার করা সার ও ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআর

সম্পর্কিত খবর