ফরিদপুর-১ (মধুখালী–বোয়ালমারী–আলফাডাঙ্গা) আসনের প্রশাসনিক ও জনসংযোগ কার্যক্রম সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
সোমবার (২৪ আগস্ট) সংসদ সদস্যের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-১ আসনের আওতাধীন মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন কে এম রকিবুল ইসলাম রিপন।
সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত এলাকার জনসাধারণের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় সাধনের লক্ষ্যে তাকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় অবগতির জন্য চিঠির অনুলিপি ফরিদপুরের জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা মনে করছেন, নতুন প্রতিনিধি নিয়োগের ফলে তিন উপজেলার মানুষের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ আরও সহজ হবে।
পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগে সমন্বয় বাড়বে বলে তারা আশা করছেন।
এসআর