[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

চিকিৎসায় কলকাতায় গিয়ে আগুনে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:২৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের একটি পরিবারের চার সদস্যসহ কয়েকজনের মৃত্যু হয়েছে

নিহতদের মধ্যে দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তও রয়েছেন। চিকিৎসার উদ্দেশ্যে তারা কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

 

নিহতদের মধ্যে দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন রয়েছেন।

 

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

 

ভারতের সংবাদমাধ্যম পিটিআই, এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে নিহত বাংলাদেশি নাগরিকরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

 

হোটেলে আগুন লাগার পর ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। পরে উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের বের করে আনা হয়। অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর