চট্টগ্রাম নগরীতে থানা থেকে লুট হওয়া দুটি সরকারি পিস্তল উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় ডিবির উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিমকে সিএমপির সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল পরবর্তীতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র দুটি ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের ৯ এমএম পিস্তল।
পুলিশের যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার করা অস্ত্র দুটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি আগ্নেয়াস্ত্র।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আনচারুল করিমকে একক সাফল্যের স্বীকৃতি হিসেবে সিএমপির সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ কমিশনার তার এ সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে তাকে উৎসাহিত করেন।
সংশ্লিষ্টদের মতে, লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতার ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।
এসআর