[email protected] শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নেভাতে কাজ করছে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৬ ১১:১৫ এএম

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড়সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

পরে অল্প সময়ের মধ্যে আগুনের শিখা ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে গোডাউনের ভেতর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

বিষয়টি বুঝতে পেরে গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে ঝুটজাতীয় দাহ্য সামগ্রী থাকায় দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে।

 

এসআর

সম্পর্কিত খবর