[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

শরীয়তপুরে নিষিদ্ধ আ. লীগের মিছিল, পুলিশের অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ৪:৩৩ পিএম

সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল

 ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় আয়োজিত এই কর্মসূচির ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ১৫ আগস্টের শোক র‍্যালির ব্যানারে স্লোগান দিতে ও মোটরসাইকেল শোভাযাত্রা করতে দেখা যায়।

এতে সড়কের যান চলাচল ব্যাহত হলে পালং মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯) নামের তিনজনকে আটক করে এবং ৩টি মোটরসাইকেল জব্দ করে।

পরে আটককৃতদের নড়িয়া থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে কর্মসূচিতে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর

সম্পর্কিত খবর