রাজশাহীর বিসিক শিল্পনগরীতে গুণগত মানসনদ নবায়ন না করে মানচিহ্ন ব্যবহার এবং অস্বাস্থ্যকর
পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বিএসটিআই-এর মানসনদ নবায়ন ছাড়াই বোতলজাত পানি তৈরি ও বিক্রির দায়ে ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’কে ৭ হাজার টাকা এবং বিএসটিআই-এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদনের দায়ে ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় নিয়ম না মানলে ভবিষ্যতে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআর