মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে
আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে যৌথ টাস্কফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে বিজিবির ৪৬ ও ৫৫ ব্যাটালিয়ন, র্যাব এবং শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন অংশ নেয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বিজিবি নিশ্চিত করেছে, দেশের অর্থনীতি সুরক্ষায় চোরাচালান বিরোধী এমন কঠোর তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসআর