[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সুন্দরবনে তলা ফুটো হয়ে ডুবতে বসা নৌকার ৯ যাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ১:২৮ পিএম

সংগৃহীত ছবি

সুন্দরবনে ভ্রমণকালে একটি ইঞ্জিনচালিত নৌকার তলা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করলে

 জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান পর্যটকেরা। খবর পেয়ে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ডের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাঝিসহ নয়জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে।

​শনিবার বিকেলে সুন্দরবনের সিংহের টেক এলাকায় এই ঘটনা ঘটে। সাতক্ষীরার শ্যামনগর থেকে যাত্রা করা পর্যটকদের বহনকারী নৌকাটি বিপদে পড়লে এক স্বজনের মাধ্যমে ৯৯৯ নম্বরে সংবাদ পৌঁছানো হয়। ৯৯৯-এর দ্রুত পদক্ষেপ ও তদারকিতে কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় সম্ভাব্য একটি বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।

এসআর

সম্পর্কিত খবর