[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

কচুয়া পৌরসভার প্রধান সড়ক সংস্কারহীন, ভোগান্তিতে চালক ও পথচারী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৬ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেভি কমিশনারের বাসা থেকে ৪ নম্বর ওয়ার্ড

 পর্যন্ত বিস্তৃত প্রধান সড়কটির অবস্থা দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে পড়ছে। দীর্ঘ প্রায় বারো বছর ধরে কোনো ধরনের মেরামতের কাজ না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে চলাচলের ক্ষেত্রে স্থানীয় অধিবাসী, যানবাহন চালক এবং পথচারীদের পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ।

​সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রায়ই সিএনজি কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে পড়ে আহত হচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগী ও প্রসূতি নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া এখন পরিবারগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

​স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, ভাঙাচোরা এ রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। তারা এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের আকুল আবেদন জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর