[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে ৯ জন আটক

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৬:৩৩ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার রাত থেকে সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাসিরনগর থানা পুলিশ সহযোগিতা করে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, জালাল মিয়া ও পায়েল মিয়া; চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইকবাল মিয়া; হরিপুর ইউনিয়নের জাহের মিয়া এবং চাপড়তলা ইউনিয়নের সফিক মিয়া ও আঙ্গুর মিয়া।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর দণ্ডপ্রাপ্তদের থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর