[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ১০:৩৮ এএম

সংগৃহীত ছবি

চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং

 এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার জোৎস্না বেগম (৬০) ও তার ১৪ বছর বয়সী নাতনি চাঁদনী আক্তার।

​চিকিৎসা শেষে বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন এবং এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআর

সম্পর্কিত খবর