৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালযয়ের
(শেকৃবি) ৭৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদের (২৯) দ্বিখণ্ডিত লাশ নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে তার শরীর এবং পরদিন মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পাশের একটি ধানখেত থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
তানভীর আহমেদ বর্তমানে দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। নিহতের বাবা মীর বজলুর রশিদের অভিযোগ, দিনাজপুরে কর্মরত থাকাকালে স্থানীয় কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
এসআর