[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে লবণাক্ততার সংকট মোকাবিলায় টেকসই সমাধানের খোঁজে কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, সুপেয়

 পানির সংকট ও প্রাণবৈচিত্র্যের অবক্ষয় মোকাবিলায় স্থানীয় জ্ঞানভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে “মাটি, জল, জীবন: লবণাক্ত উপকূলের বাস্তবতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাকড়াতলীআটি গ্রামে আয়োজিত এই কর্মশালায় কৃষক, নারী, যুব প্রতিনিধি, জনপ্রতিনিধি ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক অল্পনা রাণী মিস্ত্রী এবং গোবিন্দ মণ্ডল উপকূলের মাটি ও পানির বর্তমান পরিস্থিতি এবং অতিরিক্ত রাসায়নিকের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। এছাড়া সভায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট থেকে রক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর-খাল রক্ষা এবং লবণাক্ততা মোকাবিলায় স্থানীয় কৌশলের গুরুত্ব আলোচনা করা হয়।

​কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু সহনশীল কৃষির জন্য জৈব সার ও বালাইনাশকের ব্যবহার, স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, ভার্মি কম্পোস্ট, মালচিং পদ্ধতি, উঁচু বেড তৈরি এবং লবণসহিষ্ণু ফসল চাষের মতো কার্যকর নানা অভিযোজন কৌশল চিহ্নিত করেন।

পাশাপাশি ‘সমস্যা থেকে সমাধান’ শীর্ষক দলীয় কাজে অংশ নিয়ে স্থানীয় জনগণ, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কর্মশালা উপকূলীয় মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর