নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত নাইম ওই এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ির আশপাশে খেলছিল শিশু নাইম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে বিষাদের আবহ।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
এসআর