[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

গাজীপুরে ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ: তদন্তে এডিএম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের পাকৈরদেশী এলাকার বাসিন্দা মো. শুক্কুর আলী

 (৮৪) ও তাঁর স্ত্রী মজিদা খাতুন (৭৫) তাঁদের একমাত্র ছেলে আব্দুল মান্নান ও পুত্রবধূ ফারজানার বিরুদ্ধে শারীরিক, মানসিক নির্যাতন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনে জেলা প্রশাসকের গণশুনানিতে আইনি প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বিষয়টি শুনে জানান, মাতাপিতার ভরণপোষণ আইনের আওতায় বাবা-মায়ের প্রতি এমন অবহেলা বা নির্যাতন সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা ও তিন মাস কারাদণ্ডযোগ্য শাস্তিযোগ্য অপরাধ।

আইন অনুযায়ী, সন্তানের আয়ের অন্তত ১০ শতাংশ বাবা-মায়ের পাওয়ার অধিকার রয়েছে এবং তাঁদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। ঘটনাটি দ্রুত তদন্ত করে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

এসআর

সম্পর্কিত খবর