[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরে জেলা পুলিশের কল্যাণ সভা, মানবিক পুলিশিংয়ে ডিআইজির গুরুত্বারোপ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

কচুয়া থানার ওসি আজিজুল ইসলামসহ ভালো কাজের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কার।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর চাঁদপুর জেলা সফর উপলক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং জনগণকে মানবিক ও পেশাদার সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

 

সভায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা, বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

 

মানবিক ও পেশাদার পুলিশিংয়ের আহ্বান

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মপরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। জনগণের প্রত্যাশা পূরণে মানবিক, সেবামূলক ও পেশাদার আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, পুলিশি বিধিবিধান ও ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ এবং অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি নৈতিকতা, সৌজন্যবোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের ওপরও গুরুত্বারোপ করেন।

ভালো কাজের স্বীকৃতি

সভা শেষে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। এ সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামও পুরস্কার গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর