[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে এসএসসিতে পাসের হার ৬০.৫০%, জিপিএ-৫ পেয়েছে ১০১ শিক্ষার্থী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৫০ শতাংশ।

এ বছর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১০১ জন শিক্ষার্থী। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি। বিপরীতে একটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর শ্যামনগরে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৬৭৩ জন। উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন।


ফলাফলে এ গ্রেড পেয়েছে ২৪১ জন, এ-মাইনাস ২২০ জন, বি গ্রেড ২৫২ জন, সি গ্রেড ২১০ জন এবং ডি গ্রেড পেয়েছে ৬ জন শিক্ষার্থী।


জিপিএ-৫ পাওয়ার দিক থেকে উপজেলায় এগিয়ে রয়েছে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।


১০ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কাশিমাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর ৯ জন জিপিএ-৫ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়।


অন্যদিকে, উপজেলার সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল হতাশাজনক। প্রতিষ্ঠানটির চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। অর্থাৎ প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।


দাখিলে পাসের হার ৫১.১৮ শতাংশ
উপজেলায় এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।


উপজেলার ৩৫টি মাদ্রাসা থেকে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৪৫ জন এবং ফেল করেছে ৫২০ জন। কোনো মাদ্রাসা শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।


জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম হয়েছে জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্য সাতটি প্রতিষ্ঠান থেকে একজন করে মোট সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।


দাখিল পরীক্ষায় এ গ্রেড পেয়েছে ৮৯ জন, এ-মাইনাস ১৩০ জন, বি ১৩৫ জন, সি ১৭৪ জন এবং ডি গ্রেড পেয়েছে ৮ জন শিক্ষার্থী।
এদিকে, এসএসসি (কারিগরি) পরীক্ষায় উপজেলার ছয়টি প্রতিষ্ঠানের ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন উত্তীর্ণ হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর