[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ৮:৫৩ পিএম

সংগৃহীত ফাইল

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পূর্ব চরপাতা এলাকায় রোকেয়া আক্তার খুকির বাড়ির উঠানে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার আব্দুল করিমের স্ত্রী। তার বাবার নাম মৃত নুরুল আমিন।


এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর