[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে বিকেএসের সংবর্ধনায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ৯:০৬ পিএম

সংগৃহীত ফাইল

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস) চট্টগ্রামের উদ্যোগে ২০২৫ সালের কেয়া বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিকেএস চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান ও কেয়ার চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। অনুষ্ঠান পরিচালনা করেন বিকেএসের বিভাগীয় সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম খান ও জাকিয়া উম্মে তোফা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিকেএসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা সচিব মো. খায়রুল আলম এবং বিকেএস চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, মো. রফিকুল ইসলাম মল্লিক, বিকেএস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, সাজ্জাদুল করিম খান, মিসেস আমাতুল হিরা, অধ্যক্ষ নুরুল মোস্তফা হেজাজী, মো. সাইফুল ইসলাম, মিরাজ মাহমুদসহ সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহজাদা গোলাম রসূল।

 

অনুষ্ঠানে ২০২৫ সালের কেয়া বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে তাদের অর্জনকে স্বীকৃতি দিতেই এ সম্মাননার আয়োজন করা হয়।

 

পাশাপাশি শিক্ষা, সমাজসেবা এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় কয়েকজন গুণীজনকেও সম্মাননা প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ দেওয়া এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়াই আয়োজনটির মূল লক্ষ্য। তাদের মতে, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ক্ষেত্রে তাদের উৎসাহিত করবে।

এসআর

সম্পর্কিত খবর