[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

কচুয়ার নোয়াদ্দা-নাহারা সড়ক বেহাল: যুগেও হয়নি সংস্কার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা তেতৈয়া গ্রামের প্রধান

 সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তেতৈয়া চার খাল থেকে তেতৈয়া অর্ধ্বাশ ও নাহারা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

​স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

​রাস্তার বড় বড় গর্ত ও কাদার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যাত্রীবাহী অটো উল্টে পড়ার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগী ও বয়স্কদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

​এলাকাবাসী জানান, দ্রুত এই রাস্তাটি মেরামত ও সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এসআর

সম্পর্কিত খবর