কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৫ আগস্ট গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশ ও গণমিছিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান।
সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মু. শাহজালাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চৌদ্দগ্রাম উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী ও ডা. মঞ্জুর আহমেদ সাকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় আগামী ৫ আগস্টের কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওই দিনের গণসমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপির।
এসআর