[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

বোদায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া

 ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। বোদা প্রেসক্লাবে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েল। লিখিত বক্তব্যে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের ‘শিবির মিডিয়া সেল’ নামের একটি পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে যে সব ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই এই অপপ্রচার চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়।

​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে স্থানীয়দের সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেওয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের যেকোনো সংবাদ পরিবেশনের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানান তারা।

​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগর, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন বাবু, পৌর যুবদলের আহ্বায়ক অলিয়ার রহমান অলি, সদস্য সচিব আফসার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসলাম মির্জা এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

এসআর

সম্পর্কিত খবর