[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ২:১৩ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া 'সচেতন নাগরিক সমাজ' নামের একটি সংগঠনের ব্যানারে বক্তারা সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে শ্যামনগর পৌর এলাকার জেসি কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ অংশ নেন।

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় কয়েকজন বিক্ষোভকারী ঝাড়ু ও জুতা হাতে নিয়ে এমপির ছবির প্রতীকী প্রতিবাদ জানান।

পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির।

বক্তারা এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান।

পাশাপাশি তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণার আহ্বানও জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘটনাটি প্রথমে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তারা দাবি করেন, পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ের পর ভিডিওর সত্যতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত বা আদালতের কোনো রায় এখনো প্রকাশিত হয়নি।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি বিষয়টি সাংগঠনিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

এসআর

সম্পর্কিত খবর