যশোরের চাঁচড়া এলাকায় ট্রাক্টর মালিক, ট্রাক্টর পার্টস ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাক্টর পার্টস ব্যবসায়ী আমিনুর রহমান আমান।
সভায় ট্রাক্টর পার্টস ব্যবসায়ী শাফিউর রহমান, সাইফুর রহমান, সাইফুল মীর, বাদল শেখ, জাহাঙ্গীর হোসেন, ট্রাক্টর মহাজন জাহাঙ্গীর হোসেন, শাহিন ফরিদসহ আরও অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত ট্রাক্টর মহাজন, চালক, হেলপার এবং ট্রাক্টর পার্টস খাতের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরাও সভায় অংশ নেন।
সভায় সংশ্লিষ্ট ব্যবসার বিভিন্ন সমস্যা, করণীয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
এসআর