[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩

নোয়াখালীতে মোটরসাইকেলে ৩,৯৫০ পিস ইয়াবাসহ যৌথ অভিযানে গ্রেপ্তার ২

নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১২:২৪ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস

 ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে একই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ধারাবাহিকতায় সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

​নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম প্রধান হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বেও মাদক আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর