নেত্রকোনা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত দীপ্ত চৌধুরী (২৩) শহরের মালনী রোড এলাকার বাসিন্দা এবং শিউলী রানী রায়ের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর এলাকায় বের হওয়া একটি আনন্দ মিছিলের ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড়সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় ওঠেন দীপ্ত।
এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা অরক্ষিত বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এসআর