[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে টানা বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে

 আন্দোলন অব্যাহত রয়েছে। টানা পঞ্চম দিনের মতো রবিবার (২৬ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।

​এদিন বেলা ১১টায় শ্যামনগর উপজেলার ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

​ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘটনার কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সংসদীয় আসনের মর্যাদা রক্ষা ও জনগণের নৈতিক প্রত্যাশা বিবেচনায় নিয়ে তারা এমপি গাজী নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ দাবি জানান। একইসঙ্গে এ বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এসআর

সম্পর্কিত খবর