[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪টি জলকপাট খোলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৯:২৭ এএম

সংগৃহীত ছবি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে আবারও দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। পরিস্থিতি সামাল দিতে

 এবং পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

​আজ সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা এই পয়েন্টের বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

​পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিস্তার পানি ক্রমাগত বাড়তে থাকায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, সকাল থেকেই নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর