[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

কামরুল হুদাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৮:৪১ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা

 বিএনপির সভাপতি মো. কামরুল হুদাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন।

​রোববার বিকেলে ফাঁসি বটগাছ এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান রানা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহসভাপতি জাফর ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুর আলম মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী মানিক এবং সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াছিন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসআর

সম্পর্কিত খবর