[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

কচুয়ায় ফাঁকা বাড়িতে চুরি, ক্ষতি প্রায় ২ লাখ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৯:২০ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের একটি ফাঁকা বসতবাড়িতে টিন কেটে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে।

নগদ অর্থ ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীসহ প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

 

ঘটনাটি উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের মিয়াজী বাড়ি এলাকায় ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক উম্মে কুলছুম শিরিন কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করেন। তার স্বামী মোশারফ হোসেনের মৃত্যুর পর জানাজা ও দাফন শেষে বাড়িতে তালা দিয়ে সবাই আবার ঢাকায় ফিরে যান।

 

গত ২৪ জুলাই সকালে বাড়িতে এসে দরজা খুলতেই ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে পরীক্ষা করে দেখা যায়, বাড়ির পেছনের দিকের টিন কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে।

 

ভুক্তভোগীর ভাষ্য, রান্নাঘর থেকে থালা-বাসন, হাঁড়ি-পাতিল, ফ্রাইপ্যান, প্রেসার কুকারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি হয়েছে। এছাড়া শয়নকক্ষ ও অন্যান্য কক্ষ থেকে সিলিং ফ্যান, বৈদ্যুতিক বাল্ব এবং আরও কিছু মালামাল নিয়ে গেছে চোরেরা।

 

তার দাবি, এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

 

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এসআর

সম্পর্কিত খবর