[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বাসস্থান হারানোর দাবি ভুক্তভোগী পরিবারের

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত এক হেড মাঝির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং হয়রানির অভিযোগ তুলেছেন কয়েকজন রোহিঙ্গা বাসিন্দা।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্যাম্প-৮ ওয়েস্টের এ-২০/বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহ।

 

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে হেড মাঝির দায়িত্বে থাকায় সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কিছু ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন বিষয়ে সুবিধা আদায়ের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

ভুক্তভোগী এক নারীর অভিযোগ, বাসস্থানসংক্রান্ত বিরোধের কারণে তিনি চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টির সমাধানের আশায় তিনি ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে যোগাযোগ করলেও তাকে জানানো হয়, বিষয়টি সংশ্লিষ্ট ব্লক পর্যায়েই নিষ্পত্তি করতে হবে।

 

অভিযোগকারী পরিবারের ভাষ্য, তারা ন্যায়সঙ্গত সমাধান এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত চান।

 

তবে হেড মাঝি এনায়েত উল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রশাসনিক তদন্তের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

এসআর

সম্পর্কিত খবর